ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণসংবর্ধনার পর ৩০০ ফিট সড়কে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণে ঢাকা উত্তর বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 72

৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকায় পড়ে থাকা বর্জ্য অপসারণ করা হয়। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের পর রাজধানীর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ও আশপাশের এলাকায় পড়ে থাকা বর্জ্য অপসারণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার সকালে দলের নেতাকর্মীরা ওই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের সদস্যদের হাতে ঝাড়ু ও বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দেখা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দাও এ কার্যক্রমে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় নির্দেশনা দিয়ে থাকেন—দল যে কর্মসূচিই গ্রহণ করুক, তা যেন মানুষের কল্যাণে আসে। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপি এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও জনস্বার্থে বিএনপির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা জানান, গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে সড়ক ও আশপাশের এলাকায় প্লাস্টিক, ব্যানার, ফেস্টুনসহ নানা ধরনের বর্জ্য জমে যায়। সেগুলো দ্রুত অপসারণ করে স্বাভাবিক যান চলাচল ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রাজনৈতিক কর্মসূচির পর সড়ক পরিষ্কার রাখার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে যান চলাচল সহজ হয় এবং জনভোগান্তি কমে।

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির পর এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গণসংবর্ধনার পর ৩০০ ফিট সড়কে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণে ঢাকা উত্তর বিএনপি

প্রকাশঃ ০৫:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫