ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 82

নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ছাত্রদলকর্মীর নাম জাহিদুল ইসলাম (২৫)। তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন জাহিদুল এবং সেকেরচর হাটে ব্যবসা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এই সময় তার মুঠোফোনে একটি কল আসে এবং মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয়। সেখানে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এবং বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য পুলিশি তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। জানাজা ও দাফনের পর পরিবার থানায় মামলা করবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশঃ ০১:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫