ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ হাদি হত্যার বিচার না হওয়া নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 54

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করেছে যে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার বাধাগ্রস্ত করতে সরকারভিত্তিক ও অন্যান‌্য মহল জড়িত, এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া নিশ্চিত করতে ষড়যন্ত্র চলমান রয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার ও অভিযোগপত্র প্রক্রিয়া ধীরগতি দেখাচ্ছে। তিনি দাবি করেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স আসামিকে ধরতে ব্যর্থ, এবং আসামিকে যাতে ধরা না হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ তিন দফা নতুন দাবি তুলে ধরেন—

মাহাদী ও সুরভি নিঃশর্ত মুক্তি, এবং ওমর ফারুকসহ সব হেনস্তাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করা।

জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সকল সামরিক, আধা সামরিক ও বেসামরিক কর্মকর্তার ইতিহাস লিপিবদ্ধ করা, সম্মাননা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা, এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে পদোন্নতিবঞ্চিত অফিসারদের পদায়ন করা।

সংগঠনটি কর্মসূচিও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে—

জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার ঘটনার সঙ্গে যুক্ত থানার ওসি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্যদের তালিকা প্রস্তুত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের।

ইনডেমনিটি অর্ডিন্যান্স (দায়মুক্তি অধ্যাদেশ) রাষ্ট্রপতি কর্তৃক জারি নিশ্চিত করার জন্য আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময়।

নির্বাচনী ইশতেহারে জুলাই বিপ্লবীদের চেতনাকে সমুন্নত রাখার জন্য প্রধান দুই রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে সমন্বয়।

রিফাত রশিদ বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবারও জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড ঘোষণা করছি এবং বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি হলো শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার চাই।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শহীদ হাদি হত্যার বিচার না হওয়া নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশঃ ০৫:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬