কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনে এবিএম সিরাজুল মামুনের নির্বাচনী প্রচারণা শুরু
- প্রকাশঃ ১০:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 55
পবিত্র কোরআন তেলাওয়াত, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যের বক্তব্য এবং দোয়া মাহফিলের মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। সমাবেশ শেষে নগর ভবন পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি প্রতীক সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রার্থী মাওলানা মুঈনুদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ আবুল হাসান স্বজনের ভাই অনিক। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী।
খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলীল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি ও ১০ দলীয় লিয়াজো কমিটির সদস্য সচিব এইচ এম নাসিরুদ্দিন, এবি পার্টির জেলা আহ্বায়ক শাহজাহান ব্যাপারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী বশীর আহমদ, জাতীয় নাগরিক পার্টির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, শহীদ আবুল হাসান স্বজনের বাবা, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নির্মল চন্দ্র দত্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।






























