ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের অপরাধবিরোধী অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর-১৬ আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি মিরপুর-৬ নম্বর এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তার নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে— কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড, চাঁদাবাজি বা অপরাধমূলক কাজে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারাবে। এ ধরনের কোনো ব্যক্তির দলে স্থান হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

আমিনুল হক আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা প্রণয়ন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে এসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

নির্বাচন কমিশনের সব আইন ও বিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে সাবেক এই ফুটবলার বলেন, ভোটারদের আস্থা ও সমর্থন নিয়ে তিনি একটি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তুলতে চান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মিরপুর-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের অপরাধবিরোধী অঙ্গীকার

প্রকাশঃ ১২:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬