ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খিলক্ষেতে এনসিপি প্রার্থীর গণসংযোগে হামলা, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 11

রাজধানীর খিলক্ষেতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১-দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের জনসংযোগ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ১১-দলীয় ঐক্যের অন্তত দুজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে এনসিপি।

সোমবার (আজ) সকালে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ কার্যক্রমে অংশ নিতে গেলে এ হামলার ঘটনা ঘটে। পরে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীব যখন স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছিলেন, তখন স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জোটের অন্তত দুজন কর্মী গুরুতর আহত হন।

ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীব এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমে এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এক বিবৃতিতে তিনি বলেন,
“নির্বাচনী প্রচারণাকালে পরিকল্পিতভাবে হামলা চালানো প্রমাণ করে দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”

তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

খিলক্ষেতে এনসিপি প্রার্থীর গণসংযোগে হামলা, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশঃ ০২:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬