ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থীকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 41

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কারের সঙ্গে নগদ টাকা বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির কাসেমী। অনুষ্ঠানের আড়ালে নগদ বিতরণের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, মনির হোসাইন কাসেমী শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৫(খ) ধারা লঙ্ঘন করেছেন। উপস্থিত প্রতিষ্ঠান ও প্রার্থীর প্রতিনিধি দোষ স্বীকার করলে বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী ১,৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মনির হোসাইন কাসেমী নির্বাচনী প্রতীক খেজুর গাছ নিয়ে নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিভিন্ন ঘটনায় তাকে একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছিল। শনিবারের এই অভিযানেই সর্বোচ্চ জরিমানা আরোপ করা হয়েছে।

এই ঘটনায় একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থীকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশঃ ০৯:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬