ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন শিশির মনির

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 87

ছবি: প্রজন্ম কথা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল ও শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির বলেন, আমরা চাই দিরাই-শাল্লায় একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি ও ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন হবে—এটাই আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় এবং ভোটাররা ভয়ভীতি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন শিশির মনির

প্রকাশঃ ০৩:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫