সুনামগঞ্জে ৫ আসনে ৩৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল, ভোটের তফসিল চূড়ান্ত
- প্রকাশঃ ০১:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 38
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার সুনামগঞ্জের ৫টি আসনে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই শুরু করবেন। এই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
প্রতি আসনে প্রার্থীদের সংখ্যা নিম্নরূপ:
সুনামগঞ্জ—১: ৬ জন
সুনামগঞ্জ—২: ৭ জন
সুনামগঞ্জ—৩: ৮ জন
সুনামগঞ্জ—৪: ৯ জন
সুনামগঞ্জ—৫: ৮ জন
সুনামগঞ্জ—১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, বিএনপির অপর মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমান।
সুনামগঞ্জ—২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরী, বিএনপির অপর মনোনীত প্রার্থী তাহির রায়হান চৌধুরী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির, স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস, খেলাফত মজলিসের সাখাওয়াত হোসেন এবং জমিয়তে উলামায়ে ইসলামের শোয়াইব আহমদ।
সুনামগঞ্জ—৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, জামায়াতে ইসলামীর ইয়াসীন খান, খেলাফত মজলিসের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধূরী, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, খেলাফত মজলিস মনোনীত শেখ মুশতাক আহমদ, আমার বাংলাদেশ পার্টির সৈয়দ তালহা আলম এবং স্বতন্ত্র প্রার্থীগণ হুসাইন আহমেদ ও মো. মাফফুজুর রহমান খালেদ।
সুনামগঞ্জ—৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, মোহাম্মদ আবিদুল হক, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা, জামায়াতে ইসলামীর মো. শামছ উদ্দিন, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম, খেলাফত মজলিসের মো. আজিজুল হক ও এলডিপির মাহফুজুর রহমান খালিদ।
সুনামগঞ্জ—৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, খেলাফত মজলিস মনোনীত মোহাম্মদ আবদুল কাদির, জামায়াতে ইসলামীর আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত মো. আজিজুল হক, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম এবং মো. মোশাহিদ আলী তালুকদার।
মনোনয়নপত্র বাছাই সম্পর্কিত আপিল দাখিলের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছভাবে।


























