ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচনের দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধে সাস্ট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 24

যথাসময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আয়োজনের দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও, মব করে শাকসু বন্ধ করা যাবে না’ এবং ‘শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে একই দিন সকালে শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা না করার ঘোষণা দেন। তারা দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনে নির্দিষ্ট মতাদর্শের শিক্ষকরা রয়েছেন এবং এ অবস্থায় তাদের পদত্যাগ করা উচিত।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সোমবার দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউটিএল সাস্ট চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে ইউটিএল নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবেন।

প্রসঙ্গত, শাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভিন্নমত এবং রাজনৈতিক টানাপোড়েন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শাকসু নির্বাচনের দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধে সাস্ট শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৩:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬