ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা: সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 21

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনসভাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের একাংশে শামিয়ানা টানিয়ে ত্রিপলে শুয়ে-বসে রাত কাটান বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা। আজ সকাল থেকে সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন।

সকাল সাড়ে আটটার দিকে খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন বিএনপি-জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা ‘খেজুরগাছ, খেজুরগাছ’ স্লোগান দিতে দিতে মাঠে প্রবেশ করেন।

মিছিলে অংশ নেওয়া কানাইঘাট উপজেলার বাসিন্দা ফখরুল ইসলাম জানান, তাঁরা গতকাল রাতে ছয় থেকে সাতটি বাসে করে সিলেট শহরে পৌঁছান। ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় একত্র হয়ে সেখান থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন।

একই মিছিলে উপস্থিত মামুনুর রশীদ বলেন, সিলেট-৫ আসনের জোট প্রার্থী উবায়দুল্লাহ ফারুকও সকালে জনসভায় যোগ দিয়েছেন।

এ ছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত হয়েছেন। সকাল ৮টার দিকে মাঠে হলুদ ক্যাপ পরা আটজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা মোবারক মিয়া বলেন, তাঁরা গতকাল রাতে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে এসেছেন। তাঁদের সঙ্গে পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক রয়েছেন।

গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম জানান, তিনি তিন শতাধিক নেতাকর্মী নিয়ে জনসভায় অংশ নিয়েছেন।

জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকের গায়ে ধানের শীষ প্রতীকসংবলিত একরঙা গেঞ্জি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত টি-শার্ট দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও সিলেট অঞ্চলের দলীয় নেতাদের ছবি নিয়েও নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গতকাল রাত ৮টার দিকে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছান। তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান। পরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান এবং সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এর আগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জোবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কিছু সময় শ্বশুরবাড়িতে অবস্থান শেষে তারেক রহমান সিলেট বিমানবন্দরসংলগ্ন একটি হোটেলে ফেরেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা: সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীদের ঢল

প্রকাশঃ ১০:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬