ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, রাজনৈতিক নেতাসহ আহত

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 16

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির আহ্বায়ক মো. আবদুস সালাম (৫০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আবদুস সালামের বাড়ি উপজেলার নতুনপাড়া এলাকায়।

থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আবদুস সালামের রেকর্ডভুক্ত জমি দখলের চেষ্টা করেন প্রতিবেশী আবদুস সাত্তারের ছেলে বদরুল ও নজরুলসহ তাদের পরিবারের সদস্যরা। এ সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলায় তিনি ধারালো অস্ত্রের আঘাতে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বুধবার বিকেলে বদরুল, নজরুলসহ চারজনের নাম উল্লেখ করে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবদুস সালাম।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, রাজনৈতিক নেতাসহ আহত

প্রকাশঃ ০২:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬