সুনামগঞ্জ জেলা আ. লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী গ্রেপ্তার
তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 15
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত ০৬/২৪ইং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের পর আবুল কালাম চৌধুরীকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক এই তথ্য নিশ্চিত করেছেন।




























