ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে র‌্যাবের অভিযানে উচ্চমাত্রার বিস্ফোরক উপকরণ জব্দ

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০১:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 12

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের তাহিরপুর থেকে উচ্চমাত্রার বিস্ফোরক তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১.১২৫ কেজি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৬টি ইলেকট্রিক ডেটোনেটর, ১০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৪ ইঞ্চি কর্ডেক্স।

র‌্যাব জানায়, গত ২৮ জানুয়ারি বুধবার রাত ৯টা ১০ মিনিটে সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লাউড়েরগড় বাজার এলাকায় বারেকটিলা ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি বিস্ফোরক দ্রব্যাদিসহ অসৎ উদ্দেশ্যে অবস্থান করছে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি একটি হলুদ ও সবুজ রঙের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগ থেকে জব্দ করা হয় ১.১২৫ কেজি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৬টি ইলেকট্রিক ডেটোনেটর, ১০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৪ ইঞ্চি কর্ডেক্স। জব্দকৃত উপকরণ উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে এবং নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে The Special Powers Act 1974 এবং Explosive Substances Act 1908 অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত উপকরণ তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিস্ফোরক দ্রব্যাদির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে র‌্যাব-৯, সিলেট বিভাগের দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৯৬২৫ গ্রাম বিস্ফোরক, ৫৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানসহ ৯৯টি এয়ারগান উদ্ধার করেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জের তাহিরপুরে র‌্যাবের অভিযানে উচ্চমাত্রার বিস্ফোরক উপকরণ জব্দ

প্রকাশঃ ০১:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬