ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টানা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫,৪৪৭ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:১৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 151

দেশের বাজারে টানা চার দফা বাড়ানোর পর অবশেষে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। ভরিতে একলাফে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই মূল্য আজ রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

বাজুসের সর্বশেষ ঘোষণায় দেখা যায়, মূল্যহ্রাসের ফলে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

চলতি বছরে স্বর্ণের বাজারে অস্থিরতা ছিল ব্যাপক। এ পর্যন্ত মোট ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে দাম বেড়েছে ৫৩ বার, আর কমেছে মাত্র ২৪ বার। গত বছর মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল মূল্য।

স্বর্ণের দামের এ ধরনের ঘন ঘন ওঠানামা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদার পরিবর্তনকে এ সমন্বয়ের কারণ হিসেবে দেখাচ্ছে বাজুস।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

টানা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫,৪৪৭ টাকা

প্রকাশঃ ১০:১৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫