স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ
- প্রকাশঃ ১২:৪৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 19
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।
সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী,
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ২,৩৮,৮৭৯ টাকা
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ২,২৮,০৩১ টাকা
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ১,৯৫,৪৩০ টাকা
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ: ১,৬০,১৪৭ টাকা
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী,
২২ ক্যারেটের এক ভরি রুপা: ৬,২৪০ টাকা
২১ ক্যারেটের এক ভরি রুপা: ৫,৯৪৯ টাকা
১৮ ক্যারেটের এক ভরি রুপা: ৫,১৩২ টাকা
সনাতন পদ্ধতির এক ভরি রুপা: ৩,৮৪৯ টাকা
বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে।



























