ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে নটর ডেমিয়ান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাজ ও সাকিব

জাবি প্রতিনিধি │ আমির ফয়সাল
  • প্রকাশঃ ০৭:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 125

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নটর ডেমিয়ান অ্যাসোসিয়েশনের ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান তাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই আবর্তনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব।

গত ৫ নভেম্বর জাবি নটর ডেমিয়ান অ্যাসোসিয়েশনের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সুশান্ত কুমার রায় স্বাক্ষরিত এক অনুমোদিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
অর্গানাইজিং সেক্রেটারি মো. মিরাজুল ইসলাম (৪৯ ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ);
ফাইন্যান্স সেক্রেটারি শান্ত কর্মকার (৫০ ব্যাচ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ);
অফিস সেক্রেটারি জিমাত মনির (৫২ ব্যাচ, আইন ও বিচার বিভাগ);
তথ্যপ্রযুক্তি ও ডেভেলপমেন্ট সেক্রেটারি মো. আক্কাস আলী (৫১ ব্যাচ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ);
প্রোগ্রাম ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি মো. ইমদাদুল হক পারভেজ (৫১ ব্যাচ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ);
খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (৫১ ব্যাচ, অর্থনীতি বিভাগ);
সহকারী খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তালেব শুভ (৫৩ ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ)।

নির্বাচনের পর সাধারণ সম্পাদক সাদমান সাকিব বলেন,

এই কমিটি প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যকার বন্ধন আরও মজবুত করবে এবং সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রসারে কার্যকর ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান তাজ বলেন,

নটর ডেমিয়ান অ্যাসোসিয়েশন অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নৈতিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের ভিত্তিতে এগিয়ে যাবে। আমরা একাডেমিক উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবো।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাবিতে নটর ডেমিয়ান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাজ ও সাকিব

প্রকাশঃ ০৭:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫