ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শোক ও বিক্ষোভ

হামিম মন্ডল | গবি প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 105

জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আশপাশের এলাকার স্থানীয় জনসাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘গুলির মুখে কথা কইবো, আমরা সবাই হাদী হবো’, ‘তুমি কে, আমি কে—হাদী হাদী’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, অবিলম্বে খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের পদত্যাগসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, হাদী ভাইয়ের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদীর দেখানো পথে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

গকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সামিউল ইসলাম বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। হাদী কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নন, তিনি ছিলেন সর্বদলীয় মানুষের কণ্ঠস্বর। আজ একজন হাদীর বিদায়ে কোটি কোটি হাদীর জন্ম হয়েছে।

ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, হাদী ভাই আমাদের শিখিয়ে গেছেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হয়। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি—হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে, নয়তো সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। আমরা আর কোনো হাদীকে হারাতে চাই না।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মোজাম্মেল হাওলাদার শুভ বলেন, আমরা বিচারের বদলে বিচার চাই। জুলাই আন্দোলনে যারা শিক্ষার্থীদের হুমকি দিয়েছে, তাদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে।

বিক্ষোভ মিছিল শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। এতে ছাত্র সংসদের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শোক ও বিক্ষোভ

প্রকাশঃ ১০:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫