ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল উপাচার্যের শোক

রাকিবুল হাসান মুন্না । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 96

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক শোকবার্তায় উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশজুড়ে থাকা অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বিবৃতিতে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশ পরিচালনায় প্রজ্ঞা, দৃঢ়তা ও সাহসিকতার বিরল স্বাক্ষর রেখেছেন। জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার আজীবন সংগ্রাম ইতিহাসে তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।”

উপাচার্য তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষা ও অবকাঠামো খাতের উন্নয়নের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন। তিনি বলেন, বেগম জিয়া বিশ্বাস করতেন একটি শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজই শক্তিশালী রাষ্ট্রের মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনায় শিক্ষা ও নারী উন্নয়নের প্রসারে তার সরকার যে উদ্যোগগুলো নিয়েছিল, তা দেশের অগ্রযাত্রায় আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিবৃতিতে উপাচার্য আরও উল্লেখ করেন যে, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্ব দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে। রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নিপীড়নের মুখেও আদর্শচ্যুত না হওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। তার সাহস, ত্যাগ ও দেশপ্রেম জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার স্মৃতি ও অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল উপাচার্যের শোক

প্রকাশঃ ০৩:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫