ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়োগে অনিয়ম ও জাল সনদ ব্যবহারের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

রাকিবুল হাসান মুন্না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশঃ ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 82

বেগ

ম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ব্যবহারের অভিযোগে রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রংপুর দুদকের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। এরপর তারা রেজিস্ট্রারের সঙ্গে আলোচনার পর প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে অভিযান চালিয়ে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করেন।

দুদক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে হওয়া কয়েকটি নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি, জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক শাওন মিয়া বলেন, জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে ইতোমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।” তিনি আরও বলেন, “তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের এই অভিযানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নিয়োগে অনিয়ম ও জাল সনদ ব্যবহারের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

প্রকাশঃ ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬