ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের উদ্দেশে সতর্কবার্তা দিলেন চাকসু ভিপি ইব্রাহীম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 22

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘গোলামি না আজাদি/আজাদি, আজাদি’ এবং শাকসু নিয়ে টালবাহানা চলবে নাসহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু সহসভাপতি (ভিপি) মো. ইব্রাহীম বলেন, একটি তথাকথিত দায়িত্বশীল সংগঠন হাজারো শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে নির্বাচন বন্ধের দাবি জানিয়েছে। তারা বলেছে, ১২ ফেব্রুয়ারির পর নির্বাচন করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা নির্বাচন বন্ধ করেছে, তারা ১২ ফেব্রুয়ারির পরও জিততে পারবে না।

তিনি আরও বলেন, ছাত্রদলের সঙ্গে আমাদের দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে। কিন্তু ৫ আগস্টের পর তাদের রাজনীতিতে পরিবর্তন এসেছে। আমরা ছাত্রদলকে অনুরোধ ও সতর্ক করে বলছি, আপনারা নিজেদের দল ও সংগঠনকে সামলান, না হলে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। তিনি বলেন, ছাত্রদল ও বিএনপি আবার পুরোনো রাজনীতির পথে ফিরে যাচ্ছে। পাঁচ আগস্টের পর আমরা আশা করেছিলাম তারা দায়িত্বশীল রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু তারা আবারও অপরাজনীতিতে লিপ্ত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজপথে আছে এবং থাকবে। শিক্ষার্থীদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

চাকসুর সাধারণ সম্পাদক শাখার আন্তর্জাতিক ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, ছাত্রদল শুধু শাকসু নির্বাচন বানচাল করছে না, বরং দেশের স্বার্থও ক্ষুণ্ণ করছে। শিক্ষার্থীরা এই ধরনের লুটের রাজনীতিকে আবারও প্রতিহত করবে।

কর্মসূচির সঞ্চালনা করেন ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা। অন্যান্য বক্তারা ছিলেন শাখার সভাপতি সৈকত হোসেন, সোহরাওয়ার্দী হলের সভাপতি ও হল সংসদের ভিপি নিয়ামত উল্লাহ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ছাত্রদলের উদ্দেশে সতর্কবার্তা দিলেন চাকসু ভিপি ইব্রাহীম

প্রকাশঃ ০৩:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬