ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে চাঁদাবাজির প্রমাণ বড় পর্দায় দেখানোর ঘোষণা ডাকসু সমাজসেবা সম্পাদকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 23

 ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। ছবি: সংগৃহীত 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন চাঁদাবাজির প্রমাণাদি শিক্ষার্থীদের সামনে বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, ‘ঢাবি ছাত্রদলের চাঁদাবাজি আগামীকাল (রবিবার) প্রমাণসহ প্রজেক্টরে দেখানো হবে। সময়: বেলা ১২টা, স্থান: ডাকসু ভবন। সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার আহ্বান।’

সম্প্রতি চাঁদাবাজির তথ্য ফাঁস করে দেওয়ার জেরে কয়েকটি ভ্রাম্যমাণ দোকানে ভাঙচুরের অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্ত নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।

এই প্রেক্ষাপটে এবি জুবায়েরের এমন ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি জানতে আগ্রহ বাড়ছে।

শেয়ার করুন

ঢাবিতে চাঁদাবাজির প্রমাণ বড় পর্দায় দেখানোর ঘোষণা ডাকসু সমাজসেবা সম্পাদকের

প্রকাশঃ ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬