ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে ভিসি-রেজিস্ট্রার দ্বন্দ্ব ঘিরে উত্তাল ক্যাম্পাস, শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

রাকিবুল হাসান মুন্না | বেরোবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 44

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে উপাচার্য ও রেজিস্ট্রারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনিয়ম, ছাত্র সংসদ নির্বাচন, নিয়োগ দুর্নীতি এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার মতো ইস্যুতে রবিবার (২৫ জানুয়ারি) আলাদা সংবাদ সম্মেলনে দুই ছাত্র সংগঠন তাদের অবস্থান প্রকাশ করে।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি এবং দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার উপেক্ষা করছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, দীর্ঘদিন আন্দোলন চললেও উপাচার্য ছাত্র সংসদ নির্বাচন এড়িয়ে গেছেন, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় অযোগ্য ব্যক্তিদের অনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে চতুর্থ গ্রেডে পদোন্নতি দেওয়ার চেষ্টা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার আয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্তে যথাযথ ফলাফল দেখা যাচ্ছে না।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় পৃথক সংবাদ সম্মেলনে বেরোবি শাখা ছাত্রদল রেজিস্ট্রার প্রফেসর ড. হারুন অর রশিদের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম ও অবৈধ দায়িত্ব পালনের অভিযোগ তোলে। ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা বলেন, রেজিস্ট্রারের কারণে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং উপাচার্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।

তুহিন রানা আরও অভিযোগ করেন, রেজিস্ট্রার একটি গুপ্ত গোষ্ঠীর সহায়তায় শিক্ষার্থীদের বৈঠক ও দলীয় কার্যক্রমে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন এবং যে কোনো তদন্ত কমিটিতে মনমতো প্রতিবেদন দিচ্ছেন। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের ভোটার তালিকা সংশোধনে রেজিস্ট্রারের গাফিলতির কারণে বিলম্ব হচ্ছে।

ছাত্রদল তাদের সংবাদ সম্মেলনে দাবি করে, উপাচার্য ড. শওকাত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। রিসার্চ ইনস্টিটিউট, আবু সাঈদ গেটসহ একাধিক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তবে রেজিস্ট্রার ও কিছু গোপন মহলের অসহযোগিতার কারণে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

উপাচার্য ও রেজিস্ট্রারকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের প্রকাশ্য অভিযোগ ও বিপরীতমুখী অবস্থানের কারণে বেরোবি প্রশাসনিক অস্থিরতায় পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন

বেরোবিতে ভিসি-রেজিস্ট্রার দ্বন্দ্ব ঘিরে উত্তাল ক্যাম্পাস, শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশঃ ০২:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬