বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরামের নেতৃত্বে ঊষা ও প্রীতম
- প্রকাশঃ ০৮:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 44
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতার্কিকদের সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরাতুল জান্নাত ঊষা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী প্রীতম দেবনাথ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বিআরইউডিএফ আয়োজিত প্রীতি বিতর্ক প্রতিযোগিতা, নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গালিবা ইবনাত, হাসান আলী ও আবুল খায়ের জায়ীদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন খাদিমুল সরদার ও সাদিয়া তাহসিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান সিয়াম ও সাবেরা বিনতে মুহতারিজ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আকাশ চন্দ্র এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ইউনুচ রাতুল, মুজতাহিদ মিনার, জুঁই দাস ও হাসনা হেনা।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শিফানুর রহমান। সহকারী প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. আলফা বিন ইসলাম, প্রান্ত সরকার পলক, রেশমি বাড়ী বিপা ও ফারিহা চৌধুরী। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জনায়েদ হোসেন এবং সহকারী দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ওমর ফারুক, রিপন শাহরিয়ার, আদনান আলামিন ও কাজী সিয়াম হোসেন।
ওয়ার্কশপ ও বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জারিন তাসনিম সুচি। সহকারী হিসেবে রয়েছেন লাবণী সরকার, খাদিজা আক্তার জয়নব, নুসরাত জাহান হিয়া ও অভি পাল। ইকুইটি সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নূর তাসনিম। সহকারী ইকুইটি সম্পাদক হিসেবে রয়েছেন সিনথিয়া আক্তার, সাইদা তাহিয়া ও মাকসুরাতুন নাইমা।
ক্যাম্পাস বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আহসান হাবিব রকি। সহকারী হিসেবে রয়েছেন রিশাদ ইসলাম ও তৌসিফ আজিজ। এছাড়া ইংরেজি উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শাকিব হোসেন ও আলিফ আর রহমান স্বপ্নিল। ইংরেজি উইংয়ের সদস্য হিসেবে রয়েছেন সুমন শাহরিয়ার, আশরাফুল ইসলাম রোবু ও আর. এস. শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিআরইউডিএফ-এর মডারেটর ও বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক রাকিবুল ইসলামসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রীতম দেবনাথ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চাকে আরও শক্তিশালী করা, নবীন বিতার্কিকদের দক্ষতা উন্নয়ন এবং বিআরইউডিএফ-কে জাতীয় পর্যায়ে আরও সক্রিয়ভাবে উপস্থাপন করাই আমার প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত সভাপতি ইমরাতুল জান্নাত ঊষা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমার মূল উদ্দেশ্য। সবার সহযোগিতায় এই লক্ষ্য অর্জন সম্ভব বলে আমি বিশ্বাস করি।



























