জেসাপ মুট কোর্ট ২০২৬-এ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সাফল্য
- প্রকাশঃ ০৮:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 17
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬-এর ১০ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে সেরা রেসপন্ডেন্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা ২২ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এ অনুষ্ঠিত হয়। এবারের আসরে দেশের ৫৪টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দল অংশগ্রহণ করে।
বিএমইউ দলের রেসপন্ডেন্ট মেমোরিয়াল বিচারকদের কাছ থেকে উৎকৃষ্ট গবেষণা, সুস্পষ্ট আইনি বিশ্লেষণ এবং আন্তর্জাতিক আইনের কার্যকর প্রয়োগের জন্য বিশেষ প্রশংসা অর্জন করে। এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও মুট কোর্ট চর্চায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অবস্থান আরও সুদৃঢ় হলো।
বিজয়ী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দলের সদস্যরা হলেন—
আহমেদ মুকতাফি রোহান (ওরালিস্ট),
আল বাশার মোহাম্মদ বিধান (ওরালিস্ট) এবং
আল মুমিনুল মিয়া (রিসার্চার)।
প্রতিযোগিতায় দলগত র্যাংকিংয়ে ৫৪টি দলের মধ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ১৬তম স্থান অর্জন করে। স্পিকার্স র্যাংকিংয়ে আহমেদ মুকতাফি রোহান ১৭তম এবং আল বাশার মোহাম্মদ বিধান ৩৯তম স্থান লাভ করেন।
আয়োজক ও বিচারকদের মতে, বিএমইউ দলের মেমোরিয়ালে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি, প্রাসঙ্গিক কেস ল’ এবং যুক্তির সুসমন্বয় ছিল প্রশংসনীয়। অংশগ্রহণকারীদের এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



























