ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, বিতর্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা

ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ০২:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 17

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানার নারীদের পোশাক নিয়ে করা মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি)। এদিন ছাত্রশিবির সভাপতি এস এম সুমন সরকারের শেয়ার করা ‘জামায়াতে নারীদের ওপর হামলার প্রতিবাদে নারী জামায়াতের মহাসমাবেশ’ শীর্ষক একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী আহমদুল হক আলভী। ওই পোস্টের মন্তব্যের ঘরে তুহিন রানা লেখেন, কালো পোশাক পরিহিত নারীদের অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ভূতের মতোই লাগে। নারীদের ভোটের মাঠে প্রচারণায় এত তাগিদ কেন?

এ মন্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে আহমদুল হক আলভী বিষয়টি নিয়ে একটি পৃথক পোস্টে নিন্দা জানালে, সেখানেও তুহিন রানা পুনরায় একই ধরনের মন্তব্য করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আহমদুল হক আলভী বলেন, পর্দানশীল নারীদের ‘ভূতের মতো লাগে’ বলে মন্তব্য করে বেরোবি ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর বক্তব্য নারীদের প্রতি চরম অবমাননাকর এবং নারীর মর্যাদার পরিপন্থী।

এ বিষয়ে বক্তব্য জানতে তুহিন রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নারীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, বিতর্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা

প্রকাশঃ ০২:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬