ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে ইরান, তেল আবিবে রকেট হামলায় আহত ৫

  • প্রকাশঃ ০৭:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 160

ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে নামল ইরান। শনিবার রাতে তেল আবিব ও জেরুজালেম শহরের আকাশে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ঘটনা ঘটে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরাসরি ইরানি হামলার অংশ হিসেবে তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়েছে, শহরের আকাশে দেখা গেছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। আল–জাজিরার খবরে বলা হয়েছে, তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের নিকটবর্তী এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, রাজধানী অঞ্চলে একাধিক স্থানে রকেট আঘাত হেনেছে। অপর এক সংবাদমাধ্যম হাওম-এর মতে, মধ্য ইসরায়েলের অন্তত সাতটি স্থানে রকেট আঘাতের খবর মিলেছে।

ইসরায়েলের জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, তেল আবিব মেট্রোপলিটন এলাকায় সাতটি জায়গায় রকেট হামলা হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে ‘জবাব দেওয়া শুরু করেছে।’ তাদের দাবি, কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমজুড়ে বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

এই হামলা ইরান-ইসরায়েল উত্তেজনার নতুন মাত্রা তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে ইরান, তেল আবিবে রকেট হামলায় আহত ৫

প্রকাশঃ ০৭:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫