ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনীর হামলায় নিহত ৪: মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত মৃত্যু ৮০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০২:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 111

ক্যারিবীয় সাগরে মাদক পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছে। গত সোমবার হওয়া এই হামলার তথ্য শুক্রবার এক বিবৃতিতে জানায় মার্কিন সাউদার্ন কমান্ড। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানের এটি ২০তম হামলা; এখন পর্যন্ত এসব হামলায় মোট ৮০ জন নিহত হয়েছে।

সাউদার্ন কমান্ডের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমুদ্রে দ্রুতগতিতে চলা একটি নৌকা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কমান্ড দাবি করেছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি মাদক পাচারের পরিচিত রুট দিয়ে মাদক বহন করছিল। সাধারণত এ ধরনের হামলার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে এবার সাউদার্ন কমান্ড সরাসরি বিবৃতি দেয় এবং পরে হেগসেথ তা পুনরায় পোস্ট করেন।

হেগসেথ আরও জানান, সোমবারের হামলার আগের দু’টি অভিযান চালানো হয়েছিল রবিবার। যুক্তরাষ্ট্রের এসব হামলার পেছনে শক্ত অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও। তাঁর দাবি, ভেনেজুয়েলার মাদুরো সরকার মাদক পাচারে সহযোগিতা করছে; যুক্তরাষ্ট্র তাকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না।

অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে ‘কৃত্রিম যুদ্ধ’ সাজাচ্ছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ভেনেজুয়েলা এ সপ্তাহে সামরিক এবং বেসামরিক বাহিনী ব্যাপকভাবে মোতায়েন করেছে বলেও জানিয়েছে দেশটির সরকার।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র মাদক কার্টেলের সঙ্গে সশস্ত্র সংঘাতে রয়েছে। তাঁর দাবি, লক্ষ্যবস্তু হওয়া নৌকাগুলো বিদেশি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে, যারা যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ করিয়ে দিচ্ছে। তবে এ ধরনের হামলার আইনগত ভিত্তি এবং লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট পরিচয় নিয়ে রিপাবলিকানসহ বিভিন্ন দলের আইনপ্রণেতারা প্রশ্ন তুলেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনীর হামলায় নিহত ৪: মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত মৃত্যু ৮০

প্রকাশঃ ০২:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫