ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী বলতে পারেন, আমি কিছু মনে করব না: ট্রাম্পকে প্রশ্নের জবাবে জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০১:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 88

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে গতকাল শুক্রবার হোয়াইট হাউসে বৈঠককালে একটি কথা বলে সবাইকে চমকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জোহরান তাঁকে ফ্যাসিবাদী বলতে চাইলে বলতে পারেন। এতে তিনি কিছু মনে করবেন না। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচনী প্রচারের সময় জোহরান মামদানিকে বিভিন্ন সময় বলতে শোনা গেছে, ডোনাল্ড ট্রাম্প একজন ফ্যাসিবাদী। এর সূত্র ধরেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, তিনি এখনো ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন কি না।

প্রশ্নের উত্তরে জোহরান বলতে শুরু করেন, ‘আমি এ বিষয়ে কথা বলেছি…। এতটুকু বলতেই ট্রাম্প তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘ঠিক আছে, আপনি শুধু হ্যাঁ বলেই এ প্রশ্নের উত্তর দিতে পারেন। ব্যাখ্যা দেওয়ার চেয়ে এটিই বেশি সহজ হবে। আমি কিছু মনে করব না।’

সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে ট্রাম্প বলেছেন, ওভাল অফিসে জোহরান মামদানির সঙ্গে তাঁর দারুণ এক বৈঠক হয়েছে। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল।

নিউইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প তাঁর শহরের মেয়র নির্বাচিত হওয়ায় জোহরানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আবাসন খাতে উন্নয়ন ও খাদ্যের বাড়তি দাম নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁরা একই ধরনের মতামত ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

ফ্যাসিবাদী বলতে পারেন, আমি কিছু মনে করব না: ট্রাম্পকে প্রশ্নের জবাবে জোহরান মামদানি

প্রকাশঃ ০১:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫