ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১,৩৯৪ ভূমিকম্প: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৪৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 28

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আগ্নেয়গিরি ও ভূকম্পন পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ভলকানোডিসকাভারি ডটকম রোববার বিকালে প্রকাশিত এক আপডেটে এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি মিনিটে ভূমিকম্পের তথ্য সংগ্রহ করা হয়। সেই ডেটা বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড হওয়া ভূমিকম্পগুলোর মাত্রা রিখটার স্কেলে সর্বোচ্চ ৫ দশমিক ৬।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী— ৫ মাত্রার ওপরে ৫টি, ৪ থেকে ৫ মাত্রার মধ্যে ৫১টি, ৩ থেকে ৪ মাত্রার ১০১টি, ২ থেকে ৩ মাত্রার ২৩৯টি, এবং ২ মাত্রার নিচে ৯৯৮টি ভূমিকম্প রেকর্ড হয়। সংস্থাটি জানায়, ২ মাত্রার নিচে হওয়া বেশিরভাগ কম্পন মানুষের পক্ষে অনুভব করা সম্ভব নয়।

বার্ষিক বিশ্লেষণে বৈশ্বিক ভূমিরূপ

ভলকানোডিসকাভারি তাদের ২৫ বছরের তথ্যউপাত্ত ও ১৯০০ সাল থেকে ভূমিকম্পের দীর্ঘ রেকর্ড বিশ্লেষণ করে জানায়, বিশ্বে বছরে গড়ে ৪ লাখ ৭০ হাজার ভূমিকম্প হয়ে থাকে।
এদের মধ্যে— ৮ মাত্রার ভূমিকম্প গড়ে প্রতি পাঁচ বছরে একবার, ৭ মাত্রার ওপরে বছরে ৬টির বেশি, ৬ মাত্রার ওপরে প্রায় ১৪১টি, ৫ মাত্রার ওপরে প্রায় ১ হাজার ৯০০টি, এবং ৪ মাত্রার ওপরে প্রায় ২১ হাজার ভূমিকম্প ঘটে থাকে।

বাংলাদেশে টানা কম্পন

বাংলাদেশে শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর–পূর্বে নরসিংদীর পলাশ।

একই দিন সন্ধ্যায় পরপর আরও দুটি কম্পন হয়— সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ৩ দশমিক ৭ মাত্রা, এক সেকেন্ড পর ৪ দশমিক ৩ মাত্রা।

এর আগের দিন শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ৬ শতাধিক আহত হন।

দেশব্যাপী ঝুঁকি

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প–ঝুঁকি মানচিত্র অনুযায়ী, বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে— জোন–১: উচ্চ ঝুঁকি, জোন–২: মাঝারি ঝুঁকি, জোন–৩: নিম্ন ঝুঁকি।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ভূতত্ত্ববিদেরা বলছেন, সাম্প্রতিক ঘন ঘন ভূমিকম্পগুলো বড় ধরনের কম্পনের পূর্বাভাস হতে পারে। তাই তারা জনসাধারণকে সতর্ক থাকা এবং নিরাপত্তাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১,৩৯৪ ভূমিকম্প: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

প্রকাশঃ ১০:৪৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫