ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে মৃদু ভূমিকম্প, ইরাকেও কম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১১:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 64

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় হরাত আল-শাকা এলাকায় শনিবার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪, জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) বরাতে সৌদি গেজেট।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

একই সময়ে মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ ইরাকেও শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে, যার মাত্রা রিখটার স্কেলে ৫.০৯। সৌদি জিওলজিক্যাল সার্ভের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গেজেট।

উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান অগ্ন্যুত্পাদন এলাকা (লাভাক্ষেত্র)। তবে এখন পর্যন্ত কোনো স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের কম্পন অঞ্চলটিতে ভূমিকম্পের সাধারণ কার্যকলাপের অংশ এবং তারা জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সৌদি আরবে মৃদু ভূমিকম্প, ইরাকেও কম্পন অনুভূত

প্রকাশঃ ১১:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫