ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় মানবিক দায়িত্ব পালনের স্বীকৃতি, ২০২৬ নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০১:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 95

ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। ছবি: আনাদোলু এজন্সি।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য গাজাভিত্তিক চিকিৎসক এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াজ নেমেক আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের ঘোষণা দেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নেমেক তা জনসমক্ষে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ বিশ্বের ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য প্রস্তাবক এই মনোনয়নে স্বাক্ষর করেছেন।

মাতিয়াজ নেমেক বলেন, এই মনোনয়ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় অবিচল থাকা ব্যক্তিদের সাহস, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তি ও মানবতার পক্ষে অবস্থানের প্রতিফলন।

ফ্রান্সেস্কা আলবানিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তীব্র রাজনৈতিক চাপ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় তিনি তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন। নেমেকের ভাষায়, আলবানিজ আমাদের সকলের জন্য একটি নৈতিক আয়না-যা আন্তর্জাতিক আইন ও মানব ইতিহাসে সংঘটিত গুরুতর মানবিক বিপর্যয়ের প্রতিক্রিয়ায় আমাদের অবস্থানকে স্পষ্ট করে।

মনোনীত তালিকায় গাজাভিত্তিক একাধিক চিকিৎসকের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তাঁদের মধ্যে ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কার উল্লেখযোগ্য। সশস্ত্র সংঘাত, স্বাস্থ্য অবকাঠামোর ব্যাপক ধ্বংস এবং চরম মানবিক সংকটের মধ্যেও জীবন বাঁচাতে তারা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

নেমেক বলেন, মৌলিক চাহিদার চরম ঘাটতির মধ্যেও চিকিৎসা নীতিমালা অনুসরণ করে মানবতা ও সংহতির দৃষ্টান্ত স্থাপন করেছেন এই চিকিৎসকেরা। এ ধরনের আত্মত্যাগ ও নৈতিক সাহস নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

তিনি আরও জানান, এই মনোনয়নের মাধ্যমে আন্তর্জাতিক সমাজ ও বিশ্ব নেতাদের প্রতি সব পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং মানব মর্যাদা রক্ষার আহ্বান জানানোই মূল উদ্দেশ্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১০ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে অন্তত ৩৯১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৬৩ জন আহত হয়েছেন।

এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭১ হাজার ১০০ জনের বেশি মানুষ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গাজায় মানবিক দায়িত্ব পালনের স্বীকৃতি, ২০২৬ নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে চিকিৎসকরা

প্রকাশঃ ০১:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫