ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জোহানেসবার্গে বন্দুকধারীদের তাণ্ডব: অনানুষ্ঠানিক পানশালায় হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০২:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 91

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় পুলিশ এই ভয়াবহ হামলার তথ্য নিশ্চিত করেছে। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গণ-গোলাগুলির ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকার্সডাল এলাকায় এই হামলা চালানো হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা দুটি গাড়িতে করে এসে প্রথমে একটি অনানুষ্ঠানিক পানশালার (Shebeen) সামনে দাঁড়ায়। তারা কোনো উসকানি ছাড়াই ভেতরে থাকা ক্রেতাদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। পালানোর সময় হামলাকারীরা রাস্তার পথচারীদের দিকেও গুলি ছোড়ে।

পুলিশ প্রাথমিক তথ্যে ১০ জন নিহতের কথা বললেও পরে সংশোধন করে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গাউতেং প্রদেশের পুলিশ কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা জানান, নিহতদের মধ্যে অনলাইনভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানের (Ride-hailing service) একজন চালকও রয়েছেন, যিনি ঘটনার সময় পানশালার বাইরে অবস্থান করছিলেন। আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেকার্সডাল এলাকাটি কয়েকটি বড় স্বর্ণখনির কাছে অবস্থিত একটি দরিদ্র জনপদ। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। মেজর জেনারেল ফ্রেড কেকানা বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ টিম কাজ করছে।

দক্ষিণ আফ্রিকায় ইদানীং সংগঠিত অপরাধী চক্রের তৎপরতা এবং গ্যাং সহিংসতা চরম আকার ধারণ করেছে। অনানুষ্ঠানিক ব্যবসা ও খনি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ক্রমবর্ধমান অরাজকতার কারণে দক্ষিণ আফ্রিকা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশগুলোর তালিকায় উঠে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

জোহানেসবার্গে বন্দুকধারীদের তাণ্ডব: অনানুষ্ঠানিক পানশালায় হামলায় নিহত ৯

প্রকাশঃ ০২:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫