ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আকাশজুড়ে ড্রোন ও মিসাইল বৃষ্টি: রাশিয়ার ভয়াবহ হামলায় বিদ্যুৎহীন গোটা ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৪:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 49

রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়ি বোমা হামলায় এক রুশ জেনারেল নিহতের ২৪ ঘণ্টা পার না হতেই ইউক্রেন জুড়ে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে পুতিন বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাত থেকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত ৬০০ ড্রোন ও কয়েক ডজন শক্তিশালী মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ধ্বংস করতে হাইপারসনিক ‘কিনঝাল’ মিসাইল ব্যবহার করা হয়েছে। হামলার তীব্রতায় দেশটির পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো নিশ্চিত করেছেন যে, হামলার পর দেশটির বেশিরভাগ অঞ্চল বর্তমানে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

আকাশপথে হামলার পাশাপাশি স্থলভাগেও অগ্রগতির দাবি করেছে মস্কো। রুশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে:

দেনিপ্রোপার্টভোস্ক অঞ্চল: এই অঞ্চলের আন্দ্রিভকা এলাকা এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।

খারকিভ অঞ্চল: প্রাইলিপকা নামক একটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে রাশিয়া।

গতকাল মস্কোতে এক অজ্ঞাত হামলায় রাশিয়ার একজন জেনারেল নিহত হন। বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই রাশিয়া একযোগে এত বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় প্রধানমন্ত্রী রাশিয়ার এই কর্মকাণ্ডকে বেসামরিক নাগরিকদের ওপর ‘জ্বালানি সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন।

কিয়েভসহ প্রধান শহরগুলোতে এখনো বিমান হামলার সাইরেন শোনা যাচ্ছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছেন। প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানবিক সংকটের আশঙ্কা করছে ইউক্রেন সরকার।

(সূত্র: ফ্রান্স ২৪)

প্রাসঙ্গিক

শেয়ার করুন

আকাশজুড়ে ড্রোন ও মিসাইল বৃষ্টি: রাশিয়ার ভয়াবহ হামলায় বিদ্যুৎহীন গোটা ইউক্রেন

প্রকাশঃ ০৪:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫