ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙচুর ও পুলিশের লাঠিপেটা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৩:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 100

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। ২৩ ডিসেম্বর, ২০২৫। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সোমবার থেকে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে উপদূতাবাসের কাছাকাছি চলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এ সময় বেকবাগান এলাকা উত্তেজনাকর পরিবেশে পরিণত হয়।

বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি), হিন্দু জাগরণ মঞ্চসহ সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে বাংলাদেশ উপদূতাবাসের উদ্দেশ্যে একটি মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে একটি স্মারকলিপি জমা দেওয়ার ঘোষণা দেন। তবে উপদূতাবাস এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ তাদের আটক করে। এতে পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

এদিকে সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের সামনেও হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় ভিসা সেন্টার বন্ধের দাবি জানানো হলে পরিস্থিতির কারণে সাময়িকভাবে ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।

কলকাতার পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিতেও মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করা হয়।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙচুর ও পুলিশের লাঠিপেটা

প্রকাশঃ ০৩:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫