ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের নির্দেশে কারাকাসে হামলার অভিযোগ, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৩:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 68

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালানো হয়েছে—এমন অভিযোগ করেছে দেশটির সরকার। এ ঘটনার পর ভেনেজুয়েলাজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাজধানীর কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে পেন্টাগন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউস থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে রাজধানীজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এ সময় আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা যায় এবং বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে। শহরের একটি বড় সামরিক ঘাঁটির আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানা গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের জন্য চাপ দিয়ে আসছিলেন। গত সোমবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে ‘সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত’।

ভেনেজুয়েলা সরকারের দাবি, এই হামলার পেছনে দেশটির তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এমন কোনো প্রচেষ্টা সফল হবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ট্রাম্পের নির্দেশে কারাকাসে হামলার অভিযোগ, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

প্রকাশঃ ০৩:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬