ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক মাচাদোর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০১:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 52

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর শনিবার (৩ জানুয়ারি) প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দেন তিনি।

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে মাচাদো বলেন, জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।

চিঠিতে মাচাদো উল্লেখ করেন, নিকোলাস মাদুরো এখন আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর সংঘটিত গুরুতর অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মাচাদো বলেন, রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার মাধ্যমে পথ খোঁজার সব প্রচেষ্টা মাদুরো প্রত্যাখ্যান করেছেন। ফলে যুক্তরাষ্ট্র সরকার আইন প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়িত হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এখন জনগণের শাসন ও সাংবিধানিক সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে। একই সঙ্গে প্রবাসে থাকা ভেনেজুয়েলানদের দেশে ফেরার পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মাচাদো দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াই প্রকৃত বিজয়ী ছিলেন এবং তিনিই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। তবে ওই নির্বাচন ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরুতে নিকোলাস মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

নির্বাচনের পর এডমুন্ডো গঞ্জালেজ দেশ ছেড়ে স্পেনে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তাকে অবিলম্বে সাংবিধানিক দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে মাচাদো বলেন, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরের কর্মকর্তা ও সদস্যদের গঞ্জালেজকে প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দিতে হবে।

চিঠিতে মাচাদো বলেন, দেশের ওপর অর্পিত দায়িত্ব পালনে তারা প্রস্তুত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ, সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, মাচাদোর ওই চিঠি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা এক চূড়ান্ত সময় অতিক্রম করছেন। তিনি দাবি করেন, মাতৃভূমিকে নতুন করে গড়ে তুলতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক মাচাদোর

প্রকাশঃ ০১:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬