ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরব সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০১:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 51

আরব সাগরের উত্তরাংশে নিজেদের তৈরি বিভিন্ন আধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পাকিস্তান। পরীক্ষায় সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, স্থল ও আকাশপথে ব্যবহারের উপযোগী সুইসাইডাল ড্রোন এবং জলপথে আঘাত হানতে সক্ষম মানববিহীন সারফেস ভেহিকল (ইউএসভি) ড্রোন অন্তর্ভুক্ত ছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার আরব সাগরের উত্তরাংশে অনুষ্ঠিত এক সামরিক মহড়ায় পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার পাকিস্তান ফ্লিটের তত্ত্বাবধানে এলওয়াই সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, সুইসাইডাল ড্রোন এবং ইউএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হয়। এসব অস্ত্রের কার্যকারিতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়। মহড়া ও উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় আইএসপিআর।

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি পাকিস্তানের বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘তৈমুর’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়। ওই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়।

এছাড়া ২০২৫ সালের নভেম্বরে আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর আরেকটি বড় ধরনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। সে সময় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা হয়েছিল।

প্রসঙ্গত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরব সাগরের তীরে মোট নয়টি দেশ অবস্থিত। দেশগুলো হলো— ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরান, ওমান, ইয়েমেন, সোমালিয়া, জিবুতি এবং দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।

সূত্র: জিও টিভি

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

আরব সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাল পাকিস্তান

প্রকাশঃ ০১:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬