ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১০০ কোটি ডলার দিয়ে ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যেসব দেশ, ‘না’ বলল যারা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০২:৪১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 49

বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পর হাস্যোজ্জ্বল ট্রাম্প। ছবি: এএফপি

ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি তদারকির জন্য গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদকে এবার বৈশ্বিক সংঘাত নিরসনকারী সংস্থা হিসেবে সম্প্রসারণের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে এই বোর্ড।

শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল অনুষ্ঠানে ট্রাম্পের পাশে ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই তিন নেতা দলিলে স্বাক্ষর করে করমর্দন এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন।

এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, কাতার এবং আজারবাইজান বোর্ডে যোগ দিয়েছে। ইউরোপের নবগঠিত রাষ্ট্র কসোভোও সনদে স্বাক্ষর করেছে। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর এবং তুরস্ক, এছাড়া এশিয়ার ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান এবং ইউরোপের হাঙ্গেরি, আর্জেন্টিনা, আজারবাইজান, আর্মেনিয়া, আলবেনিয়া, বেলারুশ, বুলগেরিয়া সঙ্গী হয়েছে।

তবে যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও স্লোভেনিয়া আপাতত যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে চীন, রাশিয়া, ভারত, জার্মানি, ইউক্রেন এবং ইউরোপীয় কমিশন এখনো সিদ্ধান্ত দেননি। এছাড়া সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইতালি, গ্রিস ও প্যারাগুয়ে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে।

প্রসঙ্গত, ট্রাম্প এই বোর্ডে যোগদানের শর্ত হিসেবে প্রতিটি দেশকে ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার দিতে হবে। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে সরাসরি ট্রাম্পের হাতে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রাথমিকভাবে প্রায় ৫০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ৩০টির মতো দেশ এই পরিষদে অংশগ্রহণ করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১০০ কোটি ডলার দিয়ে ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যেসব দেশ, ‘না’ বলল যারা

প্রকাশঃ ০২:৪১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬