ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ-বিদেশে মানবিক সহায়তায় হাফেজ্জী চ্যারিটেবল, গাজা ও সুদানে ত্রাণ কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 10

গাজা, সুদান ও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সেবামূলক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটি খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শীতকালীন সুরক্ষাসামগ্রী প্রদান করছে।

প্রাপ্ত তথ্যমতে, গাজায় যুদ্ধ শুরুর কয়েক মাস পর থেকেই স্থানীয় সমন্বয়ের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা, রান্না করা গরম খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সেখানে ছয়টি হাসপাতালে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসব কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে সুদানে চলমান গৃহযুদ্ধের ফলে বাস্তুচ্যুত ও অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছে হাফেজ্জী চ্যারিটেবল। সেখানে জরুরি চিকিৎসা সহায়তা, বিশুদ্ধ পানি সরবরাহ, খাদ্য বিতরণ এবং সংকটকবলিত জনগোষ্ঠীর জন্য পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে শরণার্থী ও দুর্যোগপীড়িত মানুষের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরেও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ।

সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ বলেন, আমাদের প্রতিটি কার্যক্রমের ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। এতে দাতা ও সাধারণ মানুষের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, যাচাইযোগ্য আপডেট, সময় ও তারিখসহ নথিভুক্ত কার্যক্রম এবং ধারাবাহিক রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি।

জানা গেছে, দেশ ও বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাংলাদেশ ও ইউরোপ থেকে মিশরের মাধ্যমে গাজা ও সুদানে মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। এ উদ্যোগের জন্য মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, ইজিপশিয়ান হিউম্যান রাইটস সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারগণ এবং যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা সংস্থাটির কার্যক্রমের প্রশংসা করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দেশ-বিদেশে মানবিক সহায়তায় হাফেজ্জী চ্যারিটেবল, গাজা ও সুদানে ত্রাণ কার্যক্রম অব্যাহত

প্রকাশঃ ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬