ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 97

সহকারী শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি এবং পদোন্নতির কাঠামো নতুনভাবে গঠনের দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর আব্দুল গণি রোডের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কার্যালয় ‘শিক্ষা ভবন’ চত্বরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

‘সহকারী শিক্ষক’ পদকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি

সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেন,
‘আমরা চাই সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে উন্নীত করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় আনা হোক। দ্রুত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গ্রেজেট প্রকাশ করা প্রয়োজন। এতে সহকারী শিক্ষকরা অন্য প্রশাসনিক পদে পদোন্নতির সুযোগ পাবেন।’

তিনি জানান, সহকারী শিক্ষক পদে পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। দশম গ্রেডে থেকে বেতন-সংকটও চলছে। ফলে তাদের দাবি পূরণ জরুরি।

আল্টিমেটাম: রবিবারের মধ্যে দাবি পূরণ না হলে শাটডাউন

সালমী আরও বলেন, রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা, ভর্তি কার্যক্রমসহ সব কার্যক্রম বয়কট করে সম্পূর্ণ শাটডাউন পালন করা হবে।

মাউশির তথ্য অনুযায়ী দেশে ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম শাটডাউনের আওতায় পড়বে।

আন্দোলনরত শিক্ষকদের চার দফা দাবি

১. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা।
২. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তিন কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি।
৩. ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের ৩/২ ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
৪. ‘সহকারী শিক্ষক’ পদকে নবম গ্রেডে উন্নীত করে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সহকারী শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে আল্টিমেটাম

প্রকাশঃ ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫