ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত: ভোটের মাঠে এখনো সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি, ইসিকে পদক্ষেপের আহ্বান

  • প্রকাশঃ ০৪:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 44

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার। আজ সোমবার নির্বাচন ভবনে|  ছবি: সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে ভোটের পরিবেশ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছে জামায়তে ইসলামী। দলটির দাবি, এখনো সবার জন্য সমান সুযোগ বা “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত হয়নি। এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

আজ সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়গুলো আমরা আলোচনা করেছি। প্রশাসনে কর্মরত বড় কর্মকর্তা এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা আলোচনার বিষয় ছিল। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আমরা খুব কার্যকর মনে করছি না।

বিদ্যমান পরিস্থিতির কিছু তথ্য ও প্রমাণ সুনির্দিষ্টভাবে ইসির সামনে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে। আসন্ন রমজানের পূর্বে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার আলোকে তফসিল ঘোষণা করার সময় প্রায় পেরিয়ে যাচ্ছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসির কাছ থেকে সপ্তাহখানেকের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে আশ্বাস পেয়েছে। দলটি এক দিনে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রতি আপত্তি জানিয়েছে। একই সঙ্গে আরও সাতটি ইসলামি দলকে নিয়ে তারা যুগপৎ আন্দোলন চালাচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

জামায়াত: ভোটের মাঠে এখনো সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি, ইসিকে পদক্ষেপের আহ্বান

প্রকাশঃ ০৪:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫