ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 64

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশ করছে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে বহনকারী গাড়ি। ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের এ ঘটনা ঘটল।

তবে তলবের কারণ বা বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

প্রকাশঃ ০৩:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫