ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 123

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী প্রচারণা শেষ করেন শরীফ ওসমান বিন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও তাঁর অনুসারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু ঘিরে হামলার ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবি উঠেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি

প্রকাশঃ ১০:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫