ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 84

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি এবং বাংলাদেশ হাইকমিশনের গেটে বিক্ষোভের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে তিনটি গাড়িতে করে আসা একদল উগ্রপন্থী ভারতীয় এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে একদল লোক বাংলাদেশ ভবনের মূল ফটকের সামনে জড়ো হয়। তারা বাংলা ও হিন্দি মিশিয়ে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা চিৎকার করে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় এবং হাইকমিশনারকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও হুমকি প্রদান করে।

প্রেস মিনিস্টার আরও জানান, উগ্রপন্থীরা হাইকমিশনের গেটে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, “ওখানে হিন্দু মেরে ফেললে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব।” হাইকমিশনারকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা হাইকমিশনারকে ‘ধরা’ এবং ‘মেরে ফেলার’ মতো উগ্র ভাষায় চিৎকার করছিল।

জানা গেছে, বিক্ষোভকারীরা চলে যাওয়ার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। উদ্ভূত পরিস্থিতিতে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা হাইকমিশনারকে জানান, বিক্ষোভকারীরা মূল ফটকের সামনে এসে কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় ও চিৎকার করে চলে গেছে; তবে দূতাবাসের ভেতরে প্রবেশ বা অন্য কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের মতো একটি স্পর্শকাতর স্থানে এমন হামলার হুমকি ও উসকানিমূলক স্লোগানের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। এই ঘটনার পর নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

প্রকাশঃ ১২:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫