ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শুভ বড়দিন আজ: উৎসব উপলক্ষে রাজধানীতে পটকা–ফানুস নিষিদ্ধ

  • প্রকাশঃ ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 89

  ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এদিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথেলহেমে জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে দেশজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

শুভ বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রভু যিশু ঈশ্বরের পুত্র এবং মানবজাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালনা করতেই তাঁর পৃথিবীতে আগমন। প্রায় দুই হাজার ২২ বছর আগে তিনি ঐশী শক্তিতে কুমারী মেরীর গর্ভে জন্মগ্রহণ করেন। মানবজাতির মুক্তিদাতা হিসেবে ৩০ বছর বয়সে তিনি প্রকাশ্যে ধর্মপ্রচার শুরু করেন।

বড়দিন উদযাপনের অংশ হিসেবে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, ক্রিসমাস ট্রি সাজানো, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়। প্রার্থনার শুরু ও শেষে গাওয়া হয় বড়দিনের বিশেষ সংগীত ও বন্দনা গান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। রাজধানীসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জা করা হয়েছে।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান পরিবারগুলোতে কেক ও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে কীর্তন ও ধর্মীয় সংগীতানুষ্ঠানেরও আয়োজন রয়েছে। রাজধানীর তারকা হোটেলগুলোতে কৃত্রিম ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ স্থাপন করা হয়েছে। বড়দিনের আগের রাত থেকেই গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যা আজ সকালেও অব্যাহত থাকবে।

এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

শুভ বড়দিনকে ঘিরে নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল বুধবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি আইনের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ২৪ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদনহীন ড্রোন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শুভ বড়দিন আজ: উৎসব উপলক্ষে রাজধানীতে পটকা–ফানুস নিষিদ্ধ

প্রকাশঃ ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫