ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 66

ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।  ছবি: সংগৃহীত   

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের কোনোভাবেই প্রভাবিত করবে না সরকার। নির্বাচন পর্যবেক্ষণে সারা বিশ্ব থেকে পর্যবেক্ষকদের আহ্বান জানানো হয়েছে এবং সরকার তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভ্যান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউটসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছি। যারা নেতৃত্বে আসবেন, তাদের সঙ্গে আমার সরাসরি দেখা ও কথা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি-সরকার আপনাদের কোনো সহায়তা দেবে না, যতক্ষণ না আপনারা নিজেরা তা চান। কারণ সরকার এগিয়ে গেলে সেটিকে প্রভাব বিস্তার হিসেবে ব্যাখ্যা করা হতে পারে। আমরা একবিন্দুও সেই পথে যাব না।

তিনি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের একমাত্র দায়িত্ব। এর বাইরে তারা যদি কোনো সহায়তা চান, তখন প্রয়োজন অনুযায়ী তা দেওয়া হবে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে কারা পর্যবেক্ষক হবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের। সরকারের এখানে কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করবে, তারাই পর্যবেক্ষক হিসেবে অনুমোদন পাবেন। আমরা চাই, বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনে কেউ কোনো ধরনের গণ্ডগোল করার সুযোগ না পায়, বলেন তিনি।

মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কারণ তারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা সবাই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আশা করছি, আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চলবে।

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং বর্তমান সরকার সরে যাবে। এর মাধ্যমে দেশ আবার স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ ০৩:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫