ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ভুল স্বীকারের কোনো মূল্য নেই: প্রেস সচিব শফিকুল আলম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 60

আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ জানুয়ারি) মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়। আমরা সবাই ভুল করি। কিন্তু দীর্ঘ ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ তাদের দ্বারা সংঘটিত হত্যা ও গুমের ঘটনায় কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমনকি তারা শান্তিপূর্ণ থাকার কথাও বলেনি। এখন যদি তারা এসে ভুল স্বীকার করে বা ‘সরি’ বলে, তবে তার কোনো মূল্য নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা শেষ। বিদেশে বসে নেতাকর্মীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, দাবি করছে ৩০০০ পুলিশ নিহত হয়েছে, যা বাস্তবসম্মত নয়। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে হত্যাকাণ্ডকে বৈধ দেখানোর চেষ্টা চলছে। এই কারণে সাধারণ মানুষ তাদের আর গ্রহণ করবে না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার প্রসঙ্গে তিনি বলেন, “এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে নেই। বরং দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

শফিকুল আলম আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দল অস্ত্র হাতে তুলে নেয়, তরুণ শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করে এবং গুম-খুন, গণহত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্র তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করবে না। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেই নির্বাচনে অযোগ্য হয়ে গেছে।”

এসময় তিনি নিজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে সাংবাদিকতায় ফিরতে ইচ্ছুক থাকার কথাও জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আওয়ামী লীগের ভুল স্বীকারের কোনো মূল্য নেই: প্রেস সচিব শফিকুল আলম 

প্রকাশঃ ০৪:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬