ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • প্রকাশঃ ১২:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 32

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়।

মনোনয়নপত্র বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। ইতোমধ্যেই আপিলের প্রক্রিয়া শুরু করেছি।

মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। আমরা প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে আটজনের তথ্য সঠিক পাওয়া গেলেও দুইজনকে অন্য এলাকার ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এই দুইজনের মধ্যে একজন জানতেনই না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আর অন্যজনের কাছে থাকা এসআইডির হার্ড কপিতে যে ঠিকানা রয়েছে, সে অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার বলে মনে করতেন। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি এ আসনের ভোটার নন।

এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করে ন্যায়বিচার প্রত্যাশা করছেন বলেও জানান তাসনিম জারা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা

প্রকাশঃ ১২:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬