ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খোকন দাসকে কুপিয়ে-পুড়িয়ে হত্যার মামলায় তিন আসামি গ্রেপ্তার

  • প্রকাশঃ ০১:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 28

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (৪ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪–এর একটি দল কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ডামুড্যা উপজেলার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন প্রথম আলোকে জানান, আসামিদের কিশোরগঞ্জ থেকে র‌্যাব-৮ ক্যাম্পে আনা হচ্ছে। বিকেলে বিস্তারিত তথ্য ও গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিং দেওয়া হবে।

মামলার ঘটনা অনুযায়ী, গত বুধবার রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসকে প্রথমে কুপিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা তার ওপর পেট্রোলজাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আহত খোকনকে উদ্ধার করে রাতেই শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সকালেই মারা যান।

র‌্যাবের এই অভিযান খোকন দাস হত্যা মামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

খোকন দাসকে কুপিয়ে-পুড়িয়ে হত্যার মামলায় তিন আসামি গ্রেপ্তার

প্রকাশঃ ০১:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬